আমরা কেবল মানুষ খুঁজি,
বোধ জাগলে বুকের দুঃখ
হয়ে থাকবে আসল পুঁজি,
এই সময়টা ভীষণ ভুলের
সত্যটা খুব পরে বুঝি।
ভালোবাসার অসুখ বিষে
হারিয়ে ফেলি মনের খুশি,
সুখের মতো দীঘল দিনেও
বুকের ভেতর দুঃখ পুষি।
মানুষ খুঁজতে পথ হারিয়ে
জীবন করছি হানি,
কিন্তু আজও পাইনি খুঁজে
মানুষ নামের প্রাণী।
নিজের স্বভাব জীবন ধরণ
পাল্টে ফেলছি বেশ,
আমরা কেবল মানুষ খুঁজেই
জীবন করছি শেষ।
