আমি আবু বকর আরাফাত। জন্ম ও নিবাস গাজীপুর জেলার চিলাই নদীর তীরে। বাইতুল ফালাহ গাজীপুর থেকে হিফজ শেষ করে এখন রহমানিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে পড়াশোনা করছি। পাশাপাশি শখের বসে লেখালেখি ও টুকটাক সম্পাদনার কাজ করে যাচ্ছি। পৃথিবীর মানুষের নানান জটিলতা থেকে গল্প তুলে আনাই লেখালেখির মূল উদ্দেশ্য। কবিতার কাছে ফিরে যাই অবসরের প্রতিটি মুহূর্তে। নিঝুম রাতে বৃষ্টির ঝুম শব্দ শুনতে ভালোবাসি। খানিকটা ফুরসত পেলেই ছুটে যাই সবুজ প্রকৃতির সান্নিধ্যে। গদ্য আর উপন্যাস নিয়েও কাজ করছি। ২০২১ সালে সর্বপ্রথম লেখা প্রকাশিত হয়। ২০২৪ সালে প্রকাশিত হয় ছড়াগ্রন্থ 'খুচরো পয়সার আধুলি'। পত্র-পত্রিকায় রয়েছে আরও শতাধিক লেখা।
